কুসংস্কারের জেরে জোর করে খাওয়ানো হত গোমূত্র! উদ্ধবসেনার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে থানায় পুত্রবধূ

Spread the love

গিরিজার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই উদ্ধবসেনার নেতা বিনায়ক, তাঁর স্ত্রী, কাউন্সিলর পুত্র গীতেশ রাউতের বিরুদ্ধে এইআইআর দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ। এফআইআর-এ নাম রয়েছে দুই গুণীন ফিরোজ় এবং কাজ়ির।

মহারাষ্ট্রের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক হেনস্থার অভিযোগ তুললেন পুত্রবধূ। শিবসেনা (ইউবিটি) দলের ওই প্রাক্তন সাংসদের নাম বিনায়ক রাউত। তাঁর পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, কুসংস্কারের জেরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গোমূত্র খাওয়াতেন। তাঁর মাথার চুলও নাকি কেটে দেওয়া হয়েছিল!

গিরিজার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই উদ্ধবসেনার নেতা বিনায়ক, তাঁর স্ত্রী, কাউন্সিলর পুত্র গীতেশ রাউতের বিরুদ্ধে এইআইআর দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ। এফআইআর-এ নাম রয়েছে দুই গুণীন ফিরোজ় এবং কাজ়ির। অভিযোগ, এই দু’জনের কথাতেই পুত্রবধূর উপর অত্যাচার করত বিনায়কের পরিবার।

গিরিজার অভিযোগ, সন্তানের জন্ম দিতে না-পারার জন্যই গত সাত বছর ধরে তাঁর উপর অত্যাচার করা হত। প্রাক্তন সাংসদ সব কিছু জানা সত্ত্বেও তার প্রতিবাদ করেননি বলে দাবি তাঁর। গিরিজার আরও দাবি যে, তাঁর স্বামীর শারীরিক প্রতিবন্ধকতার জন্যই তিনি সন্তানের জন্ম দিতে পারেননি।

যদিও পুত্রবধূর তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিনায়ক। তাঁর দাবি, খোরপোষ বাবদ ১২ কোটি টাকা, তিন কক্ষবিশিষ্ট ফ্ল্যাট, একটি গাড়ি হাতাতে না-পেরে মিথ্যা অভিযোগ করছেন গিরিজা। পুত্রবধূর পরিবার প্রভাবশালী হওয়া সত্ত্বেও এত দিন কেন অভিযোগ দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তোলেন বিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *